1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকার উৎখাতে ষড়যন্ত্র: রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে খুলনায়

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৫২ বার পঠিত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের খুলনা জেলার সহ-সভাপতি অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দলকে সংগঠিত করে সরকারকে উৎখাতে ভারতে পলাতক নেতাদের সাথে যোগাযোগ ও একাউন্টে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ায় রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

তিনি ও তার আরও সহযোগীদের নামে এজাহার করতে যাচ্ছে পুলিশ। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী।

কেএমপির গোয়েন্দা পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল সোনাডাঙ্গা থানার সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয় এম এম মুজিবুর রহমানকে। ওই সময় তার মোবাইল চেক করে গোয়েন্দা সংস্থা জানতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও শেখ জুয়েলসহ ৩০/৪০ জনের সাথে মোবাইলে হোয়্যাটসআ্যাপ, টেলিগ্রাম ও জুম এ্যাপসে কথা বলেছেন।

তাদের কথোপকথনে সরকারকে উৎখাত করতে দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ তৈরীর পরিকল্পনা করে। যা বাস্তবায়নের জন্য তার একাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়। তার মোবাইল কল রেকর্ড ও অস্বাভাবিক লেনদেনের বিষয় প্রমাণ পাওয়ার পর জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তার ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।

কেএমপি’র দায়িত্বশীল একটি সূত্র জানায়, মামলায় ৫০ জনের মত আসামি হতে যাচ্ছে। সেই সাথে মুজিবুর রহমানের একাউন্টে ৫০ লাখ টাকা অস্বাভাবিক লেনদেন হওয়ায় একাউন্টটি ফ্রিজ করা হতে পারে। এদিকে অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী বাংলাভিশনকে জানিয়েছেন, এম এম মুজিবুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার তথ্য-প্রমাণ পাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি পাওয়া গেছে। এজাহারের প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park