1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জুলাই মাসে রফতানি আয় ২৫ শতাংশ প্রবৃদ্ধি

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পঠিত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের রফতানি আয় প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর সর্বশেষ তথ্য অনুসারে, জুলাই মাসে পণ্য রফতানি হয়েছে ৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই মাসে (অর্থবছর ২০২৪-২৫) ৩ দশমিক ৮২ বিলিয়ন ডলার রফতানি তুলনায় ২৪ দশমিক ৯০ শতাংশ বেশি।

মোট ৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার রফতানি আয়ের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে আয় হয়েছে ৩ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার, যা ২৪ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধি।

তৈরি পোশাক খাতের মধ্যে নিটওয়্যার রফতানি ২৬ দশমিক ০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার। ওভেন পোশাক রফতানি ২৩ দশমিক ০৮ শতাংশ বেড়ে ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এবং হোম টেক্সটাইলস খাতে রফতানি আয় ১৩ দশমিক ২৪ শতাংশ বেড়ে ৬৮ দশমিক ০৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এছাড়াও, পাট ও পাটজাত পণ্যে রফতানি আয় ৪ দশমিক ৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৪ মিলিয়ন ডলার এবং চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি থেকে আয় হয়েছে ১২৭ দশমিক ৩৮ মিলিয়ন ডলার, যা ২৯ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি।

কৃষিপণ্য রফতানি থেকে আয় হয়েছে ৯০ দশমিক ৫০ মিলিয়ন ডলার, যা ১২ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি।

হিমায়িত ও জ্যান্ত মাছ রফতানি ৪২ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪১ দশমিক ২০ মিলিয়ন ডলার আয় করেছে, এর মধ্যে চিংড়ি রফতানি ৪৭ দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩১ দশমিক ২৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

ইঞ্জিনিয়ারিং পণ্যে রফতানি আয় ৭৪ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮ দশমিক ২৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এবং প্লাস্টিক পণ্যে রফতানি আয় হয়েছে ২১ দশমিক ১৬ মিলিয়ন ডলার, যা ৭ দশমিক ৪১ শতাংশ প্রবৃদ্ধি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park