1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ট্রাম্পের শুল্ক হুমকির তোয়াক্কা না করেই রাশিয়ার সাথে বাণিজ্যে অনড় থাকবে ভারত

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির তোয়াক্কা না করেই রাশিয়ার সাথে বাণিজ্যে অনড় থাকবে, জানিয়েছে ভারত। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত।

প্রেসিডেন্ট পুতিনকে বন্ধু সম্বোধন করে নরেন্দ্র মোদী বলেন, খুব ভালো ও বিস্তৃত আলোচনা করেছেন দু’দেশের নেতা। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এছাড়া চলতি বছরের শেষের দিকে ভ্লাদিমির পুতিন ভারত সফর করবেন বলেও জানান প্রধানমন্ত্রী মোদী।

এর আগে বৃহস্পতিবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পুতিন-দোভালের বৈঠকের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ফোনালাপ করলেন দু’দেশের নেতা।

এদিকে যুক্তরাষ্ট্রের সাথে শুল্কযুদ্ধতে ভারতের পাশে দাঁড়াবে বলে আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি বলেছেন, সার্বভৌম দেশগুলো তাদের বাণিজ্য ও আর্থিক সহযোগী নির্বাচন করার অধিকার রাখে বলেই বিশ্বাস করে রাশিয়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park