1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে দুইজনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সেই সাথে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ এই মামলার পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার প্রসিকিউশন এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। রবিবার (১০ আগস্ট) শুনানিতে এ মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন।

সেখানে বলা হয়, ১৯ জুলাই নাদিম নামে একজনকে গুলি করে হত্যা করে পুলিশ। একইদিন পুলিশের গুলিতে মৃত্যু হয় মায়া ইসলাম নামে এক নারীর। এসময় তার ৬ বছরের নাতি মুছার মাথায় গুলি লাগে। এছাড়া, বনশ্রীতে সেদিন পুলিশের গুলি থেকে বাঁচতে কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করার অভিযোগও আনা হয়েছে ৫ আসামির বিরুদ্ধে।

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ বাকি ৪ আসামি হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান, সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তাদের মধ্যে শুধু চঞ্চল গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park