1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৮ বছর আগে ছাত্রদলকর্মী গুমের ঘটনায় আদালতে মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পঠিত

আট বছর আগে চট্টগ্রামে তৌহিদুর রহমান সুমন নামে এক ছাত্রদলকর্মী গুম হওয়ার ঘটনায় চট্টগ্রাম আদালতে মামলা করেছে ভিকটিমের পরিবার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের আদালতে গুম করার অভিযোগে মামলাটি করেন ভিকটিমের বড়ভাই মাহবুবুর রহমান। আদালত শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে ঘটনা তদন্তে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

মামলার আর্জিতে বলা হয়, ২০১৮ সালের ১৩ জুন বাকলিয়া এলাকার একটি ব্যাচেলর বাসা থেকে গুম হন ছাত্রদলকর্মী তৌহিদুর রহমান সুমন। এ ঘটনায় তারেকুর রহমানসহ তিন ছাত্রলীগকর্মী জড়িত বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর সুমনকে ফিরে পেতে থানা পুলিশের কোন সহযোগিতা পাননি উল্লেখ করে উল্টো হয়রানীর শিকার হন বলে অভিযোগ মামলার বাদীর। থানা পুলিশের সহযোগিতা না পেয়ে একপর্যায়ে উচ্চ আদালতের দারস্থ হয় ভিকটিমের পরিবার।

কিন্তু, আদালত ঘটনা তদন্তের নির্দেশ দিলে পুলিশ তাও অগ্রাহ্য করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। আদালত আজ শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে ঘটনা তদন্তে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park