1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ফোনালাপে নরওয়ের মন্ত্রীর কাছে নোবেল চাইলেন ট্রাম্প

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৪০ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনার জন্য গত মাসে এক ফোনালাপে ট্রাম্প সরাসরি নোবেল পাওয়ার প্রত্যাশার কথা জানান। বৃহস্পতিবার (১৪ আগস্ট) নরওয়ের একটি দৈনিক পত্রিকার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ যখন অসলোর রাস্তায় হাঁটছিলেন, তখন হঠাৎ ট্রাম্প ফোন করেন। তিনি প্রথমেই নোবেল শান্তি পুরস্কারের দাবি তোলেন এবং পরে শুল্ক নিয়ে আলোচনা করেন। ট্রাম্প এর আগে একাধিকবার বলেছেন, ইসরাইল, পাকিস্তান, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশের শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। হোয়াইট হাউসের চারজন সাবেক প্রেসিডেন্টের মতো তিনিও এই স্বীকৃতি পেতে চান।

স্টলটেনবার্গ জানান, ফোনালাপ মূলত শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে হলেও হোয়াইট হাউসের কয়েকজন শীর্ষ কর্মকর্তা সেই আলোচনায় যুক্ত ছিলেন। তবে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি। হোয়াইট হাউস ও নরওয়েজিয়ান নোবেল কমিটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। নরওয়ের পত্রিকার তথ্যমতে, ন্যাটোর সাবেক মহাসচিব স্টলটেনবার্গের সঙ্গে আলোচনায় ট্রাম্প এর আগেও নোবেল প্রসঙ্গ তুলেছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park