1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

আমি থাকা অবস্থায় তাইওয়ানে আক্রমণ করবে না চীন: ট্রাম্প

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪০ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় তাইওয়ানে আক্রমণ করবে না চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাইওয়ান ইস্যুতে চীন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অনেক ধৈর্যশীল বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

তাইওয়ানের সঙ্গে দীর্ঘদিনের ঐতিহাসিক বিরোধ রয়েছে চীনের। তাই হামলার শঙ্কা করে আসছিলেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং উভয়ের স্বার্থ অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।

চীনের বাজারে অতিরিক্ত প্রতিযোগিতা এবং শিল্প-খাতের অস্থিরতার কারণে শি অর্থনৈতিক ও শিল্প-সংক্রান্ত নিয়ন্ত্রণ শক্ত করতে চাইছেন। ট্রাম্পও মার্কিন অর্থনীতি ও রফতানি বাজার রক্ষা করতে চাইছেন বলে মনে করেন তারা। তবে এই সুসম্পর্ক দীর্ঘমেয়াদি নয় বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park