1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নিউইয়র্কে বাস উল্টে শিশুসহ নিহত ৫

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক যাত্রী। শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আই-৯০ মহাসড়কে পেমব্রুক শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বাসটিতে চালকসহ ৫২ জন পর্যটক ছিলেন। তারা নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক শহরে ফিরছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযানে যোগ দেয় হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সও। স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ছুটে এসে সহায়তা করেন। আহতদের এরি কাউন্টি মেডিকেল সেন্টার এবং স্ট্র মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের মুখপাত্র জেমস ও’ক্যালাঘ্যান জানান, নিহতদের মধ্যে শিশু রয়েছে। তবে বাসের চালক বেঁচে আছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসটিতে বেশিরভাগ যাত্রী ছিলেন ভারতীয়, চীনা ও ফিলিপিনো নাগরিক, যাদের মধ্যে অনেক শিশু ছিল।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে নিউইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি বিকল্প পথে চলাচলের নির্দেশ দেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park