1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বেঁচে থাকতে ছেলে হত্যার বিচার দেখে যাওয়ার আকুতি আবু সাঈদের বাবার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার পঠিত

বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যাওয়ার আকুতি জানিয়েছেন শহীদ আবু সাইদের বাবা। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের বাবা মকবুল হোসেন সাক্ষ্য দেওয়ার সময় আদালতের কাছে এই দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’এ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আবু সাইদের বাবাকে দিয়ে। এছাড়া এনটিভির রংপুরের প্রতিনিধি সিনিয়র রিপোর্টার এ কে এম মঈনুল হক ও এনটিভির ক্যামেরাপারসন আসাদুজ্জামান আরমান সাক্ষ্য দেবেন।

এর আগে গতকাল বুধবার এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের সময়, রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে জুলাই-আগস্টে ছাত্র-জনতাকে যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে, আগামীতে কোনো সরকার যেন সেই দুঃসাহস না দেখায়, সেজন্য ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার আবেদন জানান চিফ প্রসিকিউটর।

গত ৬ আগস্ট আবু সাঈদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এর মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় সেদিন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদসহ এই মামলার মোট আসামি ৩০ জন। এর মধ্যে গ্রেফতার থাকা ৬ আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park