1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার গাজা সিটি দখলের অভিযানে সাংবাদিকসহ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পঠিত

গাজা সিটি দখলের জন্য এবার ২৪ ঘন্টায় সাংবাদিক আর ত্রাণ প্রত্যাশীসহ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল। হামলা বেগবান করতে ৪০ হাজার রিজার্ভ সেনাকে তলব করেছে ইসরাইল। এমন অবস্থায় গাজা অভিমুখে যাত্রা করেছে স্বেচ্ছাসেবীদের আরেকটি নৌযান।

প্রায় ১০ লাখ ফিলিস্তিনির আবাস গাজা সিটি দখলের জন্য ব্যাপক হামলা জারি রেখেছে দখলদার সেনারা। এতে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় অন্তত একশ’ পাঁচজনকে হত্যা করা হয়। অন্তত ৩২ জন ছিলেন ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে জড়ো হওয়া ফিলিস্তিনি। এমনকি পানি জোগাড় করতে অপেক্ষমাণদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

ইসরাইলের সেনাপ্রধান ইয়ার জামির জানিয়েছেন, সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত হামলা থামবে না। যদিও, গাজা অভিযান দীর্ঘায়িত না করার পক্ষে থাকা এই সেনাপ্রধানের সাথে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুসহ মন্ত্রিসভার সদস্যদের ব্যাপক বাগবিতণ্ডার খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এমন পরিস্থিতিতে ৪০ হাজার রিজার্ভ সেনাকে তলব করে নোটিশ জারি করেছে ইসরাইলের সেনাবাহিনী।

হামাসের অস্তিত্ব সম্পূর্ণ নির্মূলের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজায় শুরু হওয়া সংকট সেখানেই শেষ হতে হবে।

এদিকে, গাজা অভিমুখে আরেকটি ত্রাণবাহী নৌযান রওয়ানা করেছে। বার্সেলোনা থেকে যাত্রা করা ওই নৌযানে আলোচিত পরিবেশকর্মী গ্রেটা থানবার্গও রয়েছেন।

এরআগে, গাজার কাছাকাছি জলসীমায় পৌছে যাওয়া ফ্রিডম ফ্লোটিলা আটকে দিয়ে এই থানবার্গসহ স্বেচ্ছাসেবীদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছিলো ইসরাইল। সূত্র: আল জাজিরা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park