1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, এ পর্যন্ত নিহত ১০ 

  • আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

ইন্দোনেশিয়ায় এক সপ্তাহ ধরে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। অর্থনৈতিক , শিক্ষাগত , স্বাস্থ্য ও অসম জনসেবার কারণে চরম ক্ষোভে ফুঁসছে দেশটির নাগরিকরা। এ পর্যন্ত নিহত ১০।

নাগরিকদের সুযোগ-সুবিধায় ইন্দোনেশিয়া সরকার যথেষ্ট সচেতন নয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের। স্বচ্ছ আমলাতন্ত্র, ন্যায্য সুযোগ এবং বৈষম্যহীন দেশ চান বলেও জানিয়েছেন তারা। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে এর মধ্যেই জনপ্রতিনিধিদের আবাসন ভাতা বাতিল করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে এবং তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এতে বিক্ষোভ থামবে এমনটা মনে করছেন না কেউই।

বিশ্লেষকরা বলছেন, দেশটির অর্থনৈতিক অবস্থাই এই গণবিক্ষোভের মূল কারণ। এর আগে আগস্টের শেষ দিকে রাজধানী জাকার্তায় বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়ির চাপায় প্রাণ হারান ডেলিভারি কর্মী আফফান কুর্নিয়াওয়ান। এরপর রাজধানী জাকার্তা ছাড়াও সুমাত্রা, সুলাওয়েসি, কালিমান্তান ও বালির রাস্তায় মানুষ বিক্ষোভে নামে। তাদের আটকাতে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ব্যবহার করে।

বিক্ষোভকারীরা সরকারি ভবন ও কর্মকর্তাদের বাড়িতে হামলা ও লুটপাট করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ার সরকার নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park