1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আগস্টে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতির রেকর্ড

  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। আগস্টে এর হার নেমে এসেছে ৮ দশমিক ২৯ শতাংশে, যা গত তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। জুলাইয়ের তুলনায় এ হার শূন্য দশমিক ২৬ শতাংশ কমেছে। তবে খাদ্যপণ্যের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। গত বছরের একই সময়ে (আগস্ট ২০২৪) এই হার ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ।

তথ্য বলছে, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৬০ শতাংশে, যা জুলাইয়ের ৭ দশমিক ৫৬ শতাংশের চেয়ে সামান্য বেশি। তবে গত বছরের একই সময়ে এ হার ছিল ১১ দশমিক ৩৬ শতাংশ। অপরদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জুলাইয়ের ৯ দশমিক ৩৮ শতাংশ থেকে কমে আগস্টে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯০ শতাংশে। গত বছরের আগস্টে এ হার ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।

এদিকে, স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার আগস্টে নেমে এসেছে ৮ দশমিক ১৫ শতাংশে। ফলে টানা ৪৩ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির পেছনে থাকায় নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় সংকট আরও জটিল আকার ধারণ করেছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park