1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নের পানালিয়া ওয়ান্ডেরালা গ্রীনপার্কে ভিতরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, শনিবার রাতে পার্কের কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশে জানান। পুলিশ রাত ৩টা থেকে ওই বাড়ির আশপাশে অবস্থান নেয়।

ওসি আরও জানান, সাবেক অতিরিক্ত আইজিপি সামছুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে গুলশান থানায় ৭টি মামলা রয়েছে। এর ৫টি মামলায় তিনি জামিনে আছেন। বাকি ২টির আদালতের পরোয়ানা ছিল।

পুলিশ জানায়, এর মধ্যে তার নামে ৫ কোটি টাকার চেক ডিজঅর্নার মামলার পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর সকালেই তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, সাবেক এ অতিরিক্ত আইজিপির বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park