1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ট্রাম্পের সতর্কবার্তা

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষ সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তি দিতে হামাসকে দ্রুত একটি চুক্তি মেনে নিতে হবে।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইসরাইল তার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও শর্ত মেনে নিতে হবে। শর্ত না মানলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে গোষ্ঠীটিকে। এরমধ্যেই ইসরাইলি প্রশাসনও হামাসকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। হামাস জানিয়েছে, তারা আত্মসমর্পণ করবে না। তবে ইসরাইল গাজা যুদ্ধ বন্ধ করলে, জিম্মিদের ছেড়ে দিতে রাজি ফিলিস্তিনি গোষ্ঠীটি।

এদিকে, গাজা দখলের চেষ্টায় বোমা হামলা বাড়িয়েছে ইসরাইলি বাহিনী। গুড়িয়ে দিচ্ছে একের পর এক বহুতল ভবন। এরমধ্যে নগর দখলের অভিযানে ৫০টির বেশি ভবন ধ্বংস করেছে নেতানিয়াহু বাহিনী। ভূখণ্ডটিতে নতুন করে হত্যা করা হয়েছে অন্তত ৬৫ ফিলিস্তিনিকে। এরমধ্যে ৪৯ জনই উত্তর গাজার বাসিন্দা। এ নিয়ে প্রায় দুই বছরে ইসরাইলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৬৪ হাজার ৩০০ জনে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park