1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৩টি আগ্নেয়াস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেফতার ৪

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ৩ টি আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড এ্যামোনিশনসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এবং একটি মাইক্রোবাস জব্দ করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় তাদের কাছে থেকে ১টি পিস্তল (দেশী আগ্নেয়াস্ত্র) ১টি ম্যাগাজিন, ১১ রাউন্ড এ্যামুনেশন (গুলি), ২টি ওয়ান শ্যুটারগান (দেশী আগ্নেয়াস্ত্র), ২টি কার্তুজ, ১টি মাইক্রোবাস, ১টি চাবি, ৪টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড, নগদ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গত রাতে র‌্যাব-১ ঢাকার খিলক্ষেত এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে ফুটওভার ব্রিজের নিচে ঢাকা রিজেন্সি হোটেল এর সামনে থেকে চেকপোস্ট বসিয়ে মোঃ গোলাম মাওলা কায়েছ (৫৭), মোঃ নাসিম রেজা (৩০), মোঃ আবুল কালাম আজাদ (৪০) ও মোঃ পিয়ার হোসেনকে (৪২) গ্রেফতার করা হয়।

র‌্যাব ব জানায়, সম্প্রতি উদ্বেগজনকভাবে সারা দেশে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, খুন ও সশস্ত্র হামলার বেশকিছু ঘটনা ঘটেছে। প্রকাশ্যে অস্ত্রধারীদের মহড়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। বিশেষ করে রাতের বেলায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা হামলা চালাচ্ছে সাধারণ মানুষের ওপর।

সম্প্রতি রাজধানীর উত্তরা, বনানী, মোহাম্মদপুর, বনশ্রী, তেজগাঁও, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং সাধারণ মানুষের ওপর সশস্ত্র হামলার ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওগুলোতে দেখা যায়, আধিপত্য বিস্তার দ্বন্দের জেরে সশস্ত্র ব্যক্তিরা জনবহুল সড়ক, বাজার কিংবা আবাসিক এলাকায় নির্বিচারে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করছে। অপরাধ দমনে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর গোয়েন্দা ও আভিযানিক দল নিবিরভাবে এসকল অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য তাদেরকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করছে এবং বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশিষ্ট থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park