1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আবারও বাড়লো স্বর্ণের দাম, পৌঁছালো ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায়

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে ডলার দুর্বল হয়ে পড়ায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বৈঠকে সুদের হার কমানো হবে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৬৯৬ দশমিক শূন্য ২ ডলার, যা ০.৫ শতাংশ বৃদ্ধি। দিনের শুরুতে দাম ছুঁয়েছিল সর্বোচ্চ ৩ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে।

ইউবিএস বিশ্লেষক জিয়োভান্নি স্টাউনোভো বলেন, দুর্বল ডলার কিছুটা ভূমিকা রাখছে, তবে মূল বিষয় হলো ফেড এই সপ্তাহে সুদের হার কমাবে এমন প্রত্যাশা।

সিএমই ফেডওয়াচ টুল অনুসারে, ব্যবসায়ীরা আগামীকাল বুধবার দুই দিনব্যাপী বৈঠক শেষে ২৫-বেসিস-পয়েন্ট সুদের হার কমানোর ব্যাপারে প্রায় নিশ্চিত এবং ৫০-বেসিস-পয়েন্ট কমানোর সামান্য সম্ভাবনাও রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফেড চেয়ার পাওয়েলকে ‘আরও বড়’ সুদের হার কমানোর জন্য আহ্বান জানান।

সুইসকোট ব্যাংকিং গ্রুপের বাহ্যিক বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ব্যবসায়ীরা আশা করছেন, ফেড আগামী বছরও সুদের হার কমানো অব্যাহত রাখবে, যা স্বর্ণের বাজারকে আরও সমর্থন করছে।

স্টাউনোভো বলেন, ফেডের বিবৃতি প্রকাশের সময় আমরা আরও বেশি অস্থিরতা দেখতে পাব, বিশেষ করে যদি বাজারের অংশগ্রহণকারীরা সুদের হার কমানোর সঙ্গে একটি কঠোর বিবৃতি আসবে বলে মনে করেন। তবে ট্রাম্পের সুদের হার কমানোর আকাঙ্ক্ষার কারণে আমি মনে করি, আগামী কয়েক মাসে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park