1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫৯, চারজনের মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছেই। গত ৪৮ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৫৯ জন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন চারজন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন। এছাড়াও আগের দিন শনিবার (২৭ সেপ্টেম্বর) কারও প্রাণহানি না ঘটলেও হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৯২ জন প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২০৯ জন, বরিশাল বিভাগে ১৬৬ জন, ঢাকা বিভাগে ১৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ১০১ জন ও ময়মনসিংহ বিভাগে ৩৭ জন ভর্তি হয়েছেন।

এর আগের দিন শনিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১৪ জন হাসপাতালে ভর্তি হন। তবে, এদিন কারও মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ছিলো ১৮৮ জন।

উল্লেখ্য, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ১৯২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৪৬ হাজার ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park