1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় সম্মত ইসরাইল

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ঘোষণার কথা জানান। প্রস্তাব অনুযায়ী, গাজায় চুক্তির ৭২ ঘণ্টার মধ্যে হামাসকে সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে হবে। সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে গাজা ও হামাসকে। হামাসের সব অস্ত্র, সুড়ঙ্গ ও সামরিক অবকাঠামো ধ্বংস করতে হবে। হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে, যার মূল দায়িত্বে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে। হামাস এ প্রস্তাবে রাজি না হলে গাজায় হামলা বাড়ানো হবে।

মার্কিন প্রেসিডেন্টের দেওয়া এই পরিকল্পনা নিয়ে এখনও সিদ্ধান্ত দেয়নি হামাস। তারা পরিকল্পনাটি ভেবে দেখছে। ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়নে একসাথে কাজ করাতে প্রস্তুত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক-সহ আটটি মুসলিম দেশ। তবে যুদ্ধবিরতির এই প্রস্তাবকে প্রহসন হিসেবে উল্লেখ করে গাজাবাসী বলছে, এটি যুদ্ধ বন্ধের কার্যকর সমাধান নয়। আর প্রস্তাবটি এমনভাবে সাজানো হয়েছে যেন হামাস তা প্রত্যাখ্যান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park