1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

বেসরকারিভাবে হজের ৩ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ কত?

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এবার সর্বনিম্ন প্যাকেজ ধরা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা আর সর্বোচ্চ প্যাকেজে খরচ পড়বে সাড়ে ৭ লাখ টাকা।

হাব জানায়, গত বছরের তুলনায় এবার সাধারণ ও বিশেষ প্যাকেজে খরচ বেড়েছে যথাক্রমে ২৭ হাজার ও ৫১ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে হাব সভাপতি জানান, বিগত সময়ে হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত প্রায় ৮০০ ডলারের বেশি বিমান ভাড়া নেয়া হয়েছে। যাকে তিনি অন্যায় বলে মন্তব্য করেন এবং আগামী মৌসুমে অন্তত ১০০ ডলার কম নেয়ার প্রতিশ্রুতি দেন।

এ বছর হজের নিবন্ধনের শেষ দিন ১২ অক্টোবর। সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ১ লাখ ২৭ হাজার হজযাত্রী নেয়ার পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৩০ হাজার মানুষ নিবন্ধন করেছেন। ফলে কোটাপূরণ করাই মূল চ্যালেঞ্জ বলে মনে করছে এজেন্সিগুলো।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় সমবেত হন। বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লিও এই মহাসমাবেশে অংশ নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park