1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

তুরস্কের ৩০ নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী, তদন্ত শুরু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পঠিত

ইসরাইলি নৌ কমান্ডোরা গাজামুখী ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলা থেকে তুরস্কের ৩০ নাগরিককে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয়।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি নৌবাহিনীর কিছু সদস্যের হামলার পর গ্রেফতার হওয়া তুরস্কের নাগরিকদের’ বিষয়টি নিয়ে এই তদন্ত চলছে। খবর আল জাজিরা’র।

ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশনের উদ্ধৃতি দিয়ে বলেছে, তারা (ইসরাইলের) ‘ক্রমবর্ধমান লুটপাট, বস্তুগত ক্ষতি এবং নির্যাতনের’ বিষয়টি খতিয়ে দেখবে।

তুর্কি গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি বাহিনী তুরস্কের মোট ৩০ জন নাগরিককে ধরে নিয়ে গেছে।

ফ্লোটিলার যাত্রায় বাধা দেয়ার পর ইসরাইলের ‘সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়ে তুরস্ক বলেছে, এই ঘটনা ‘গাজায় যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করবে না’ বলে আশা তাদের।

এদিকে, সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক আহমেদ খানকে ইসরাইলি বাহিনী গ্রেফতার করেছে বলেও জানা গেছে।

প্যালেস্টাইন অ্যাকশন কোয়ালিশন অব পাকিস্তানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ হিসেবে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক সিনেটর মুশতাক।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park