1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়েছে ইসরাইল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

গাজামুখী ত্রাণবাহী ‘সুমুদ ফ্লোটিলার অন্তত আটটি জাহাজ জব্দ করেছে ইসরাইল। সেইসাথে, আটক করা হয়েছে পরিবেশবিদ গ্রেটা থুনবার্গসহ জাহাজগুলোয় থাকা মানবাধিকার কর্মীদের।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। আটককৃত জাহাজগুলো হলো— দেইর ইয়াসিন, হুগা, স্পেকটার, আদারা, আলমা, সাইরিয়াস, অরা এবং গ্রান্ডে ব্লু। তবে ইসরাইলের বাধা উপেক্ষা করে গাজার দিকে এগিয়ে চলেছে আরও দুটি জাহাজ।

আজ বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে উপত্যকা থেকে ১১১ কিলোমিটার দূরে ছিলো ‘মেটেক এবং অল’ নামের ওই দুটি নৌযান। যদিও পরবর্তী অবস্থান জানা যায়নি এখনও।

এর আগে, বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম জানিয়েছিলেন, ইসরাইলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ আলমা। বহরের বেশ কয়েকটি জাহাজকে ইসরাইলি নৌবাহিনী ঘিরে ফেলেছে বলেও জানান তিনি।

অপরদিকে, আয়োজকরা নিশ্চিত করেন, তেলআবিবের বাধার কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় জাহাজগুলোর লাইভ সম্প্রচার। গাজার উপকূলে অবস্থান করছে ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরটি। এর আগে সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা ঘোষণা করেন এর আয়োজকরা। বহরে শহিদুল আলমসহ ৪৭ টি নৌযানে ৪৪ দেশের মানবাধিকার কর্মী রয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park