1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৮ শতাংশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করা গেলে চলতি ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৮ শতাংশ। এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, আরও দেড় শতাংশ বেড়ে আগামী ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৬ দশমিক ৩ শতাংশে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির ঢাকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ নাজমুস সাদাত খান বলেন, গত ১ বছরে রফতানি বেড়েছে, রেমিট্যান্সে এসেছে রেকর্ড পরিমাণ, আর বৈদেশিক মুদ্রার রিজার্ভেওর উন্নতি হয়েছে। বিশ্বব্যাংকের মতে মূল্যস্ফীতি কমতির দিকে থাকলেও এখনো তা ৮ শতাংশের ওপরে।

সংস্থাটি জানিয়েছে, আগের অর্থবছরের তুলনায় গত ২০২৪-২৫ অর্থবছরের দারিদ্রের হার প্রায় ১ শতাংশ বেড়ে হয়েছে ২১ দশমিক ২ শতাংশ।

এছাড়াও, গত ২ বছরে শ্রমশক্তিতে অংশগ্রহণ ৬৯ শতাংশ থেকে কমে ৫৮ দশমিক ৯ শতাংশে নেমেছে। নতুন কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে প্রায় ২৪ লাখ নারী শ্রমবাজারের বাইরে রয়েছে বলেও জানিয়েছে বিশ্বব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park