1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এই যুক্তরাষ্ট্রই ২ বছরে ইসরাইলকে ৩৩ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে

  • আপডেট সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

গাজায় গত দুই বছর ধরে চলা ভয়ঙ্কর যুদ্ধ বন্ধে মূল ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। কিন্তু সেই যুক্তরাষ্ট্রই গাজায় যুদ্ধ চালিয়ে যেতে ইসরাইলকে দিয়েছে ৩৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরাইলকে যুক্তরাষ্ট্র সরাসরি ২১ দশমিক ৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে। ইয়েমেন, ইরান ও অন্যান্য আঞ্চলিক হুমকি মোকাবিলায় আরও ৯ দশমিক ৬৫ বিলিয়ন ডলার থেকে ১২ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার দেওয়া হয়।

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ চালাতে ইসরাইলকে সামরিক সহায়তা হিসেবে মোট ৩৩ বিলিয়ন ডলার দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির কুইনসি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফট অ্যান্ড দ্য কস্টস অব ওয়ার প্রজেক্টের নতুন গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানায়, গত দুই বছরে যুক্তরাষ্ট্র ইসরাইলকে গাজা যুদ্ধের জন্য সরাসরি ২১ দশমিক ৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে। জাতিসংঘ এই যুদ্ধকে গণহত্যা আখ্যা দিয়েছে।

গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ফরেন মিলিটারি ফাইন্যান্সিংয়ের (এফএমএফ) মাধ্যমে ইসরাইলে সরাসরি অস্ত্র সরবরাহ করেছে। এ থেকে এটাও বোঝা যায় যে, যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক সমর্থন ছাড়া দীর্ঘ সময় লড়াই চালিয়ে যাওয়া ইসরায়েলের পক্ষে সম্ভব নয়।

‘এটা পরিষ্কার যে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় এতটা ধ্বংসযজ্ঞ চালাতে পারতো না,’ বলেও গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, ইসরায়েলে পাঠানো মার্কিন অস্ত্রের চালানের মধ্যে আছে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের বোমা, ক্ষেপণাস্ত্র, স্থলমাইন, অ্যাসল্ট রাইফেল ও অন্যান্য মারণাস্ত্র। এসব অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজায় ৬৭ হাজার মানুষকে হত্যা করেছে। তাদের অধিকাংশ শিশু ও নারী।

গবেষণা প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কীভাবে ইসরাইলে অস্ত্র সরবরাহ করেছে তা বিস্তারিত বলা হয়েছে। গত মাসে ইসরাইলে ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণার কথাও এতে বলা হয়েছে।

গাজায় গণহত্যার বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ উপেক্ষা করে অস্ত্রের চালান অব্যাহত রাখা হয়েছে। গবেষণা প্রতিবেদন অনুসারে, মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। এমনকি, ইসরাইল যুদ্ধবিমান থেকে বোমা ফেলার সামর্থ্যও হারিয়ে ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park