1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দীর্ঘ প্রতীক্ষার অবসান, রামাল্লায় পৌঁছেছে বন্দী ফিলিস্তিনিদের বহনকারী বাস

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

ইসরাইলের কাছে বন্দী থাকা ফিলিস্তিনিদের বহনকারী কয়েকটি বাস রামাল্লায় পৌঁছেছে। ইসরাইলের মুক্তি দেওয়া কিছু ফিলিস্তিনি বন্দীকে বহনকারী বাসগুলো অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে বলে সোমবার (১৩ অক্টোবর) নিশ্চিত করেছে আল-জাজিরা।

এর আগে, মুক্তিপ্রাপ্ত বন্দীদের বহনকারী বাসগুলো দক্ষিণ ইসরাইলের নেগেভ কারাগার থেকে গাজায়ও যায়। মুক্তি পাওয়া বন্দিদের স্বাগত জানাতে পরিবারগুলো জড়ো হয়েছে গাজার রামাল্লায়। মুক্তিপ্রাপ্ত বন্দিদের বহনকারী আরও কিছু বাস গাজার দিকে যাত্রা করেছে বলে জানা গেছে।

তবে তাদের মধ্যে আগের মতো উৎসবের আমেজের বদলে এবার দেখা যাচ্ছে অনিশ্চয়তা। অপেক্ষমান পরিবারগুলোর অভিযোগ, এই চুক্তি এত দ্রুত সম্পন্ন হওয়ায় মুক্তিপ্রাপ্ত বন্দিদের তালিকা রাতভর একাধিকবার পরিবর্তন হয়েছে।

দুই বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় বন্দি থাকা সবশেষ ২০ ইসরাইলি জিম্মিকে সোমবার মুক্তি দিয়েছে হামাস।

ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম জানায়, জিম্মিদের দুই ধাপে মুক্তি দেওয়া হয়— প্রথমে ৭ জন এবং পরে দক্ষিণ গাজার খান ইউনিসে আরও ১৩ জনকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।

চুক্তি অনুযায়ী, হামাসের হাতে থাকা জীবিত সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং বিনিময়ে ইসরাইলও দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে। এই মুক্তি প্রক্রিয়া চলাকালেই ট্রাম্প সোমবার সকালে এয়ার ফোর্স ওয়ানে করে ইসরাইলে অবতরণ করেন।

সূত্র: আল জাজিরা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park