1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার রাশিয়ার দুটি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

এবার রাশিয়ার দু’টি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সামরিক জোট-ন্যাটো।

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ অন্তত ৭ জনকে হত্যা আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য বৈঠক বাতিলের দিনই নিষেধাজ্ঞার ঘোষণা এলো। এতে পুতিন আরও নমনীয় হবেন বলে মনে করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধ থামাতে সমঝোতার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের বৈঠকে এই পদক্ষেপের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। বলেছেন, যুদ্ধ থামাতে পুতিনের ওপর চাপ তৈরি করবে এটি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, অনর্থক যুদ্ধ বন্ধের আহ্বান পুতিন বারবার প্রত্যাখ্যান করায় এমন পদক্ষেপের প্রয়োজন ছিলো।

নতুন মার্কিন নিষেধাজ্ঞার শিকার রাশিয়ার রসনেফট ও লুকঅয়েল প্রতিদিন প্রায় ৩১ লাখ ব্যারেল তেল বিশ্ব বাজারে রফতানি করে। রাশিয়ার মোট তেল উৎপাদনের প্রায় অর্ধেকের যোগানদাতা রসনেফট। গত সপ্তাহে যুক্তরাজ্যও রাশিয়ার এই দুই কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park