1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে অসম্মতি ট্রাম্পের

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

ইউক্রেনকে অত্যাধুনিক টমাহক ক্ষেপণাস্ত্র দিতে অসম্মতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ আরও জটিল করতে চান না বলে জানিয়েছেন ট্রাম্প। সোমবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, আপাতত ইউক্রেনকে দীর্ঘপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, তিনি এমন কোনো চুক্তি বিবেচনা করছেন না, যা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য টমাহক ক্ষেপণাস্ত্র পেতে সহায়তা করবে।

মূলত যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অস্ত্র ক্রয় করে তা ইউক্রেনের হাতে তুলে দিতে চায় সামরিক জোট ন্যাটোর কয়েকটি সদস্য দেশ। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, চলমান যুদ্ধে উত্তেজনা আরও বাড়ুক, তা তিনি চান না এবং এই কারণেই এমন কোনো পদক্ষেপ নিতে তিনি আগ্রহী নন।

ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটনে ফেরার পথে ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলার পাশাপাশি ভবিষ্যতে সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিতও দেন। তিনি বলেন, আমি মত বদলাতেও পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park