1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪০ 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পঠিত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় কালমায়েগির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে চেবু প্রদেশে নজিরবিহীন বন্যায় ঘরবাড়ি ও শিপিং কন্টেইনার ভেসে যাওয়ায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

জাতীয় বেসামরিক প্রতিরক্ষা অফিস ১১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং চেবু প্রাদেশিক কর্তৃপক্ষ নতুন করে আরও ২৮ জনকে মৃত ঘোষণা করায় মোট মৃতের সংখ্যা ১৪০ জন ছাড়িয়েছে। এছাড়াও আরও ১২৭ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, গতকাল বুধবার গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়টি তাণ্ডব শুরু করে। এর প্রভাবে প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫ লাখ ৬০ হাজারেরও বেশি গ্রামবাসী বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় ৪ লাখ ৫০ হাজার জনকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চেবু প্রদেশে নজিরবিহীন বন্যায় গাড়ি, নদীর ধারের ঝুপড়ি ঘরবাড়ি, এমনকি বিশাল জাহাজের কন্টেইনার পর্যন্ত ভাসিয়ে নিয়ে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park