1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হঠাৎ পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতারা, দাম বেড়েছে প্রায় দ্বিগুণ

  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

হঠাৎ পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতারা। সপ্তাহ ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে ৭০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এতো দ্রুত দাম বাড়ায় বাজার তদারকির অভাব ও সিন্ডিকেটকেই দুষছেন ক্রেতারা। তবে আড়ৎদাররা অভিযোগ অস্বীকার করে বলছেন, মৌসুম শেষে সরবরাহ ঘাটতিই দাম বাড়ার বড় কারণ। আতঙ্কিত না হয়ে, সপ্তাহ দুয়েকের মধ্যেই নতুন পেঁয়াজ বাজারে এলে দাম কমার আভাস দিচ্ছেন তারা।

বাজারে ক্রেতাদের ক্ষোভ দীর্ঘ দিন পর। এক প্রকার আমদানি ছাড়াই সারা বছর ভোক্তাকে সন্তুষ্ট রাখার মতো বেশ কিছু পণ্যের মধ্যে পেঁয়াজ একটি। বছরব্যাপী ৫০ থেকে ৭০ টাকা কেজির মধ্যেই ওঠানামা করেছে রান্নার দরকারি এই মসলাটি। তবে সপ্তাহ দুয়েকের ব্যবধানে দাম দ্বিগুণ বেড়ে খুচরা পর্যায়ে কেজিতে ঠেকেছে ১২০ টাকায়।

রাজধানীর শ্যামবাজারের পাইকারি আড়তে গিয়ে দেখা যায় পণ্যটির মজুত আছে চোখে পরার মতোই। তবে আড়ৎদাড়রা বলছেন চাহিদার তুলনায় সরবরাহে কিছুটা টান লাগায় এক লাফে দাম বেড়েছে ৪০ শাতংশ।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে (২০২৫-২৬) জুলাই থেকে অক্টোবর মাসে দেশে পেঁয়াজ এসেছে ১৩ হাজার টন। গত অর্থবছরে (২০২৪-২৫) একই সময় আমদানি ছিলো ২ লাখ ৪৬ হাজার টন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park