1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বাড়লো পাকিস্তানের আকাশসীমায় ভারতের বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

পাকিস্তান তাদের আকাশসীমায় ভারতের বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এ ব্যাপারে এয়ারম্যানদের কাছে বৃহস্পতিবার (২০ নভেম্বর) নোটিশ জারি করেছে। নিষেধাজ্ঞাটি গতকাল (বুধবার) থেকে কার্যকর হয়েছে। যা ২৪ ডিসেম্বর থেকে বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানের আকাশে ভারতীয় বিমান চলাচলের নিষেধাজ্ঞা আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী যুদ্ধ হয়। ওই সময় ভারতীয় বিমানে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান। যা কয়েক দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ নিষেধাজ্ঞাটি চারদিন পর শেষ হয়ে যেত। এর আগেই এটির মেয়ার বৃদ্ধির নোটিশ দেওয়া হয়েছে। পাকিস্তানের পাশপাশি ভারতও তাদের আকাশসীমায় নিষেধাজ্ঞা জারি করে রেখেছে।

সর্বশেষ নোটিশে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকবে ভারতে নিবন্ধনকৃত সব বিমান, ভারতীয় এয়ারলাইন্সের মালিকানাধীন, পরিচালিত এবং লিজ নেওয়া সব বিমান। এছাড়া পাকিস্তানের ওপর দিয়ে ভারতের কোনো সামরিক বিমানও উড়তে পারবে না।

সূত্র: গালফ নিউজ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park