1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শক্তিশালী ভূমিকম্পে হতাহত কত, জানালো স্বাস্থ্য অধিদফতর

  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

রাজধানী ঢাকার অদূরে নরসিংদীর কাছে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহতেরও খবর পাওয়া গেছে। একাধিক হাসপাতাল সূত্রে পাওয়া অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩ জন নিহত এবং কমপক্ষে ৮৫ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। টেলিফোন মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন হাসপাতালে হতাহতের পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এর মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (এসএসএমসিএইচ): নিহত: ৩ জন। নিহতদের মধ্যে একজন মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম। আহত: ১০ জন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ): আহত: ১০ জন।

তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর: আহত: ১০ জন।

নরসিংদী জেলা হাসপাতাল: আহত: ৪৫ জন। তাদের মধ্যে ৩ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

১০০ বেড হাসপাতাল (অজ্ঞাত স্থান): আহত: ১০ জন।

মোট আহত ও নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের পরপরই স্বাস্থ্য বিভাগ জরুরি ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান নিশ্চিত করেছেন, সবক’টি হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে। সরকার থেকে আহতদের চিকিৎসার জন্য সব প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করার চেষ্টা চলছে। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় সামগ্রিক পরিস্থিতি সার্বক্ষণিক মনিটর করছে।

জরুরি অবস্থায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা, ওষুধ এবং চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park