1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হতে পারে: জামায়াত আমীর

  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পঠিত

জামায়াতে ইসলামীর আমীর ডা:শফিকুর রহমান বলেছেন,যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে। একইসাথে নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পিআর বাস্তবায়ন অবশ্যই করবেন বলেও জানান জামায়াত আমীর।

তিনি বলেন, নির্বাচনে জামায়াতে ইসলামী কারো সাথে জোট না করলেও বিভিন্ন দল ও শক্তির সাথে নির্বাচনী সমঝোতা করতে পারে।

শনিবার (২২ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে চট্টগ্রাম আসেন জামায়াত আমীর হেলিকপ্টারযোগে চট্টগ্রাম এসে নগরীর প্যারেড মাঠে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন ইতিহাসের বাকে এসে দাড়িয়েছে।এ জাতির সামনে বারবার সুযোগ এলেও তার উত্তম ব্যবহার যাদের করার কথা ছিলো তারা সেটি না করে তার অপব্যবহার করেছে, নিজেদের পকেট ভরেছে।

দেশপ্রেম,ভিশন ,আন্তরিকতা ও সৎ নেতৃত্ব না থাকার কারণে বারবার সুযোগ এলেও তা হাতছাড়া হয়েছে উল্লেখ করে জামায়াত আমীর বলেন, ২৪ এর গণঅভ্যুথ্থানের পর যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আর হাতছাড়া হতে দেওয়া যাবে না। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই উল্লেখ করে এটি বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানান।

এরপর তিনি সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন’- এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park