1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

টঙ্গীতে জোড় ইজতেমার প্রথম দিনে এক মুসল্লির মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে চলমান জোড় ইজতেমায় অংশ নিতে আসা এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৪টার দিকে ইজতেমা ময়দানে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইজতেমার আয়োজক তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর আমবয়ানের মাধ্যমে এ জোড় শুরু হয়। ইজতেমা শুরুর আগেই রাতে ময়দানে আসা এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত ওই মুসল্লির নাম মো. নুর আলম (৮০)। তিনি নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা। আজ বাদ জুমা ইজতেমা ময়দানেই তার জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় জোড় ইজতেমার মূল পর্ব। আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park