1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জামায়াতও আ. লীগের মতো একটি অসভ্য দল: মির্জা আব্বাস

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

জামায়াতে ইসলামীকে আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এরা ইসলামে বিশ্বাস করে না। এরা এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘জামায়াতের জন্য আওয়ামী লীগই ভালো ছিলো। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিলো, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। এসব করে দেশের মানুষকে বোকা বানানো যাবে না।’

তিনি বলেন, ‘কোনও ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্রের দল, এরাও একটি অসভ্য দল। ধর্ম বিকৃতকারী একটা দল, এরা মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে না। এরা মুসলমান ধর্মে বিশ্বাস করে না, যদিও মুসলমানদের লেবাস আছে। এদের হাত থেকে বেঁচে থাকবেন। এরা বাসায়-বাসায় যাচ্ছে, মা-বোনদের কাছে গিয়ে পানি চাচ্ছে। এরপর বলছে- জামায়াতকে ভোট দিলে বেহেশতে যাবেন। না দিলে আপনার ক্ষতি হবে। এ ছাড়াও নানান ধরনের কথা বলছেন। এরা কতো বড় ধান্দাবাজ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত নয়, তবে একেবারে বোকা নয়। এভাবে ধোঁকা দেওয়ার যাবে না।’

এ সময় দোয়া চান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park