1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অবশেষে জটিলতার অবসান, ঢাকা ১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ২৩৭টির পর আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এতে মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে। যে ঢাকা-১৮ আসনের প্রার্থী নিয়ে জটিলতা ছিল, সেখানেও প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি।

গুঞ্জন ছিল ঢাকা-১৮ আসনটি শরিকদের জন্য ছেড়ে দেবে বিএনপি। কিন্তু না, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে ঘোষণা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের নাম।

তার মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় এস এম জাহাঙ্গীর বিগত সরকারের সময়ে ৩০০টির বেশি রাজনৈতিক মামলার মুখে পড়েন। প্রতিকূলতা সত্ত্বেও দলের প্রতি তার নিষ্ঠা এবং তৃণমূলের সঙ্গে দৃঢ় সম্পর্কই তাকে এই মনোনয়নে এগিয়ে দিয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

মনোনয়ন পাওয়ার পর এস এম জাহাঙ্গীর বলেন, “দলের বিশ্বাস ও জনগণের সমর্থন নিয়ে আমি ঢাকা ১৮–এর মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।”

নেতাকর্মীরা মনে করছেন, তার জনপ্রিয়তা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা আসন্ন নির্বাচনে বিএনপিকে আরও শক্তিশালী অবস্থানে রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park