1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন যে ১৪ জন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। তাঁর জন্য এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল টিমসহ বেগম জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন মোট ১৪ জন।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠন হওয়া মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বর্তমান শারীরিক অবস্থার আলোকে আজ মধ্যরাতে অথবা আগামীকাল সকালে লন্ডনে রওনা হবেন। এর আগে তাঁর পুত্রবধূ জোবাইদা রহমানের ঢাকায় আসার কথা রয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি বিবৃতি জানানো হয়েছে বেগম খালেদা জিয়ার সাথে থাকবেন- সৈয়দা শামিলা রহমান (প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী), দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা সিকদার।

এছাড়া মেডিকেল টিমের মধ্যে রয়েছেন আবু জাফর মোঃ জাহিদ হোসেন, ড. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমদ, মোঃ জাফর ইকবাল ও মোহাম্মদ আল মামুন।

স্পেশাল সিকিউরিটি ফোর্স থেকে সহযাত্রী হিসেবে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ।

এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক এবং ব্যক্তিগত সচিব মো. মাসুদের রহমান।

ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ বলেছেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোন কিছু চিন্তা করছি না। তাদের সিদ্ধান্তেই বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। অনেক অনেক দোয়ায় তিনি ঘুরে দাঁড়াবেন ইনশাআল্লাহ।

এদিকে ঢাকাস্থ কাতার দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর আসাদুর রহমান জানান, বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park