1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শরিকদের জন্য কয়টি আসন ছাড়বে বিএনপি, জানালেন মির্জা ফখরুল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই ধাপে মোট ২৭৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ৩০০ আসনের মধ্যে বাকি রয়েছে আর মাত্র ২৭টি। অনেকেই ধারণা করেছিলেন, প্রথম ধাপে ঘোষিত ২৩৭টি আসনের পর ৬৭টি আসন শরিকদের জন্য ছেড়ে দিয়েছে। কিন্তু সেখান থেকে কমলো আরও ৩৬টি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। এর আগে গত ৩ নভেম্বর ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি।

দুই ধাপে ঘোষণা পর বাকি থাকা ২৭টি আসন যুগপৎ আন্দোলনের শরিকদের দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আগেই ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরো ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করছি।

তিনি আরো বলেন, ৩০০ আসনের মধ্যে আরো অনেকগুলো থেকে যাচ্ছে বোধহয় ২৪/২৫টির মতো থেকে যাবে।

আমরা আমাদের যে অ্যালায়েন্স (শরিক) রয়েছে এসব তাদের জন্য রেখেছি। তাছাড়া আমাদের দুই-একটি আসনে সামনে ডিসিশন (প্রার্থী পরিবর্তন) হবে। সেগুলো আমরা পরে ঘোষণা করব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park