1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বড় সংকট না হলে ঘোষিত সময়েই নির্বাচনে অংশ নেবে বিএনপি: রিজভী

  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

বড় ধরণের বা বিপর্যয়কর সংকট তৈরি না হলে সরকার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপি সম্পূর্ণ প্রস্তুত—এমন মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের সরদার পাড়ায় নিজ বাসভবনের কাছে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সকালে কুড়িগ্রাম পৌঁছে স্থানীয় সরদারপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন রিজভী। নামাজ শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন তিনি। দোয়া শেষে সাংবাদিকরা নির্বাচন, খালেদা জিয়ার স্বাস্থ্য এবং তারেক রহমানের দেশে ফেরা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করলে এসব বিষয়ে তার অবস্থান তুলে ধরেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

খালেদা জিয়ার বিদেশযাওয়া কিংবা তারেক রহমানের দেশে না ফেরার বিষয়টি নির্বাচনকে প্রভাবিত করতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, “এই মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা আমাদের কাছে মুখ্য। বড় ধরণের বা বিপর্যস্তকর সংকট তৈরি না হলে যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছে—রমজানের পূর্বেই নির্বাচন; বিএনপি সেই নির্বাচনে অংশ নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ব্যাপারে আমরা এখনো অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ।”

তিনি অভিযোগ করেন, “ফ্যাসিস্ট হাসিনার কোনো নির্যাতনই খালেদা জিয়াকে দমাতে পারেনি। জেল-নির্যাতন, মিথ্যা মামলা, নিপীড়ন—সবকিছু উপেক্ষা করেও তিনি দৃঢ়তার সঙ্গে জনগণের পক্ষে থেকেছেন। আজ তার এই অসুস্থতার জন্য দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ দোয়া করছে, আন্তর্জাতিক মহল থেকেও বার্তা আসছে।”

রিজভী আরও বলেন, “আজ যেন সারা বাংলাদেশের আকাশ কাঁদছে, বাতাসে রোনাজারি। নদীর স্রোতেও যেন আমরা মানুষের আকুলতা শুনতে পাচ্ছি। সারাদেশের মানুষ যে ভালোবাসা নিয়ে দোয়া করছে—আল্লাহ নিশ্চয়ই দেশনেত্রীকে সুস্থতা দেবেন।”

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কি না—এ প্রশ্নে রিজভী বলেন, “যার মা কঠিন অসুস্থ, তিনি এখন সেটাই ভাববেন নাকি অন্য কিছু? এ দেশের গণমানুষের নেতা তারেক রহমান। তিনি যখন মনে করবেন, উপযুক্ত সময় এসেছে—তখনই দেশে ফিরবেন। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ও পারিবারিক সিদ্ধান্ত।”

দেশে বড় ধরণের রাজনৈতিক বা প্রশাসনিক সংকট তৈরি না হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে পুনর্ব্যক্ত করেন রিজভী। তার ভাষায়, “বড় কোনো বিপর্যয়কর অবস্থা না হলে রমজানের আগেই সরকার ঘোষিত সময়ে যে নির্বাচন অনুষ্ঠিত হবে—বিএনপি তাতে অংশ নিতে প্রস্তুত। মাঠপর্যায়ে সব প্রস্তুতি আমাদের সম্পন্ন।”

রিজভীর সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park