1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মারামারি–হানাহানি নয়, দেশের মানুষ শান্তি-স্থিতিশীলতা চায়: ইশরাক

  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ করার আহ্বান জানিয়ে বিএনপির ঢাকা-৬ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ক্ষমতার সংঘাতে দেশকে আর পিছিয়ে পড়তে দেওয়া যাবে না। তিনি বলেন, দেশের মানুষ মারামারি–হানাহানি নয়, শান্তি ও স্থিতিশীলতা চায়, নতুন প্রজন্মও একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর সূত্রাপুরের কলতা বাজারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইশরাক জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন, তবে প্রত্যাশিত উন্নতি এখনো নিশ্চিত নয়।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবায়দা রহমান দেশে এসে খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছেন এবং তাকেই সম্ভবত খালেদা জিয়াকে সঙ্গে করে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিতে দেখা যাবে।

তিনি বলেন,খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি কারাবরণ করেছেন, উচ্ছেদ হয়েছেন, তবুও জাতীয় স্বার্থে কখনো আপোষ করেননি।”

আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে ইশরাক বলেন,আমরা আগামী নির্বাচনটি চাই একটি সুষ্ঠু, সঠিক এবং স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হোক। ক্ষমতার লড়াইয়ের কারণে দেশ বারবার পিছিয়ে যাক—এটি আমরা কেউই চাই না। দেশে মারামারি, হানাহানি, কাটাকাটি—নতুন প্রজন্ম এসব দেখতে চায় না, এবং আমরাও চাই না। আমরা সবাই শান্তি চাই।

তিনি আরও জানান, ঢাকা-৬ নির্বাচনী এলাকার মানুষ তার পরিবারের সঙ্গে আত্মিকভাবে যুক্ত, এবং তিনি আগামী দিনে গণতান্ত্রিক অগ্রযাত্রায় জনগণের সমর্থন কামনা করেন।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে তিনি সবার প্রতি অনুরোধ জানান। “মুসলমান, হিন্দু, খ্রিস্টান—দল-মত নির্বিশেষে সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করছে,” বলেন ইশরাক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park