সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা ফ্লাই করার মতো নেই, সেজন্য বিদেশে যাওয়া দেরি হচ্ছে। শনিবার (৬ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রেস কনফারেন্সে এ তথ্য জানান।
ড. জাহিদ বলেন, গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। এর চেয়েও প্রতিকূল অবস্থা থেকে তিনি ফিরেছেন। এবারও তিনি আল্লাহর ইচ্ছায় আবার সুস্থ হবেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে ১০-১২ ঘণ্টা ফ্লাই করতে হবে। শরীর ঠিকমতো সাপোর্ট না করলে তাকে নেয়া যাবে না। সব পর্যবেক্ষণ করে যখন মেডিকেল বোর্ড বলবে তখনই তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে।
Leave a Reply