1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

মহানবীর রওজা জিয়ারত করতে হবে নতুন নিয়ম ও সময়সূচিতে

  • আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত ও রিয়াজুল জান্নাতে নফল ইবাদতের জন্য নতুন সময়সূচি ও প্রক্রিয়া ঘোষণা করেছে সৌদি সরকার। এখন থেকে নতুন সময় ও নিয়ম মেনে রওজা জিয়ারত করতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রওজা জিয়ারতের জন্য নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হবে। সাধারণত প্রতি বছর একবার বুকিং করা যাবে অথবা মসজিদে নববির কাছাকাছি থাকাকালীন ‘ইনস্ট্যান্ট ট্র্যাক’ বিকল্পের মাধ্যমে বুকিং করা যাবে।

মক্কা গেট ৩৭-এর সামনে দক্ষিণ প্রাঙ্গণ দিয়ে রওজায় প্রবেশের অনুমতি রয়েছে, যেখানে বয়স্ক দর্শনার্থীরা হুইলচেয়ার ব্যবহার করে প্রবেশ করতে পারবেন।

পুরুষ ও নারীদের জন্য আলাদা সময়সূচি দেয়া হয়েছে। পুরুষদের জন্য নিয়মিত দিনগুলোতে রওজা জিয়ারতের সময় রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং আবার বেলা ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত।

শুক্রবার পুরুষ দর্শনার্থীরা তিনটি সময়ে জিয়ারত করতে পারবেন: রাত ২টা থেকে ফজর পর্যন্ত, সকাল ৯টা ২০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত এবং জুম্মার নামাজের পর থেকে এশা পর্যন্ত।

নারীদের জন্য নিয়মিত দিনগুলোতে সফরের সময় হবে ফজরের পর থেকে বেলা ১১টা পর্যন্ত এবং এশার পর থেকে রাত ২টা পর্যন্ত। আর শুক্রবার ফজরের নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত।

সূত্র: জিও নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park