1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৬ দিনের ফ্লাইট বিশৃঙ্খলা, যাত্রীদের ৬১০ কোটি রুপি ফেরত দিলো ইন্ডিগো

  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

টানা ছয় দিনের ফ্লাইট বিশৃঙ্খলার পর ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো যাত্রীদের টিকিটের দাম বাবদ মোট ৬১০ কোটি রুপি ফেরত দিয়েছে। পাশাপাশি, বিমানসংস্থাটির কাছে জমা থাকা প্রায় তিন হাজার মালপত্রও যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় সরকারের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় বিবৃতি দিয়ে এই হিসাব প্রকাশ্যে এনেছে। ইন্ডিগো এয়ারলাইন্স জানিয়েছে, তারা পরিস্থিতি স্বাভাবিক করতে সব রকম চেষ্টা করছে এবং আগামী ১০ তারিখের মধ্যে ফ্লাইট অপারেশন আগের ছন্দে ফেরানোর চেষ্টা চলছে।

রবিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার মধ্যে যাত্রীদের সমস্ত টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিলো ইন্ডিগো এয়ারলাইন্সকে। বিমানসংস্থাটির বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার ৬৫০টি ফ্লাইট বাতিল হলেও ১ হাজার ৬৫০টি নির্ধারিত সূচি মেনে চলেছে। সাধারণত, ইন্ডিগো প্রতিদিন প্রায় ২ হাজার ৩০০টি ফ্লাইট পরিচালনা করে।

সিইও পিটার এলবার্স জানিয়েছেন, প্রায় ৭৫ শতাংশ ক্ষেত্রেই সময় মতো পরিষেবা প্রদান করা হচ্ছে। যাত্রীদের সহায়তা ও রিফান্ড সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য আলাদা করে একটি সাপোর্ট সেল তৈরি করা হয়েছে। গত বুধবার থেকে রোববার পর্যন্ত ৬ দিনে প্রায় ২ হাজার ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো। এই বিমান পরিষেবা ব্যাহত হওয়ার নেপথ্যে ভারতের বেসামরিক ফ্লাইট নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-এর একটি নতুন বিধিকে দায়ী করা হচ্ছে।

সূত্র: পিটিআই

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park