1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

পক্ষে-বিপক্ষে আলোচনা আর সুফল নিয়ে অনিশ্চয়তার মধ্যে অস্ট্রেলিয়ায় কার্যকর হলো ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা কার্যক্রম। উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় একে গর্বিত এক দিবস বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

গত কয়েক মাসের প্রস্তুতি আর সচেতনতা কার্যক্রমের পথ বেয়ে ১০ ডিসেম্বর থেকে বিশ্বের একমাত্র দেশ হিসেবে সামাজিক মাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যকর করলো অস্ট্রেলিয়া। ইনস্টাগ্রাম, কিক, রেডিট, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, এক্স, ইউটিউবসহ ১০টি সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞায় পড়লেও ব্যবহার করা যাবে হোয়্যাটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, ইউটিউব কিডস, ডিসকর্ড, গিটহাব, গুগল ক্লাসরুম, লেগো প্লে, রোবলক্স, স্টিম ও স্টিম চ্যাট।

সন্তুষ্টি প্রকাশ করে প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে তিনি এতোটাই গর্ব বোধ করছেন যা আগে কারো পক্ষে সম্ভব হয়নি। এটি শিশুদের শৈশব ফিরিয়ে দেবে বলে আশাবাদী তিনি।

অনলাইনের কুপ্রভাব থেকে শিশু-কিশোরদের সুরক্ষিত রাখতে যে অভিভাবক আর নীতি নির্ধারকরা সহায়তা করেছেন তাদের সবার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতাও জানিয়েছেন আলবানিজ।

সরকারি বিধিনিষেধ অমান্যের দায়ে শিশু-কিশোর ও অভিভাবকদের আপাতত শাস্তির আওতায় আনা হবে না। এর পরিবর্তে সংশ্লিষ্ট সমাজিক মাধ্যম কর্তৃপক্ষের কাছ থেকে সর্বোচ্চ ৩ কোটি ২০ লাখ ডলার জরিমানা আদায়ের করা হবে। ১৩ থেকে ১৫ বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট গত চার ডিসেম্বর থেকে নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু করেছে ইনস্টাগ্রাম, ফেইসবুক, থ্রেডস-এই তিন মাধ্যমের নিয়ন্ত্রক সংস্থা-মেটা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park