1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এনসিপির প্রাথমিক তালিকায় নেই আলোচিত রিকশাচালক সুজনের নাম

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় সদস্য সচিব আখতার হোসেন দলের এই তালিকা ঘোষণা করেন।

তবে আলোচনার কেন্দ্রে থাকা নাম, জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশজুড়ে সাড়া তোলা রিকশাচালক সুজন, এই তালিকায় জায়গা পাননি। ঢাকা-৮ (মতিঝিল-শাহজাহানপুর-রমনা) আসন থেকে এনসিপির মনোনয়ন ফরম কেনা সুজনের নাম তালিকায় না থাকলেও, দলটি এই আসনটি এখনো ঘোষণা করেনি।

এনসিপির নেতৃত্ব জানায়, ধাপে ধাপে পুরো প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রথম ধাপে ঘোষিত ১২৫ আসনের বাইরে বাকি আসনগুলো জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করা হবে। ডিসেম্বরের মধ্যেই সব আসনের প্রার্থী ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।

তালিকা প্রকাশ অনুষ্ঠানে নেতারা আরও জানান, কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে। পাশাপাশি জুলাই চেতনা ও সংস্কারমুখী রাজনীতিতে বিশ্বাসী অন্যান্য দলের বিদ্রোহী প্রার্থীদেরও স্বাগত জানাবে এনসিপি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park