1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিশ্ববাজারে আরও বাড়লো স্বর্ণের দাম, দেশের বাজারে কত?

  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী। সাত সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি। ডলার দুর্বল হওয়ায় এবং যুক্তরাষ্ট্রের বন্ডের সুদ কমে আসায় বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে স্বর্ণে।

সোমবার (১৫ ডিসেম্বর) রয়টার্স জানিয়েছে স্পট মার্কেটে জিএমটি সময় সকাল ৬টা ৫৬ মিনিটে স্বর্ণের দাম এক শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ৪০ ডলারে। গত শুক্রবার স্বর্ণের দাম ২১ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেব্রুয়ারি ডেলিভারির স্বর্ণ ফিউচারও বেড়েছে। এতে দাম ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৭ দশমিক ৪০ ডলারে দাঁড়ায়।

ডলার সূচক (ডিএক্সওয়াই) গত সপ্তাহে দুই মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি থাকায় বিদেশি বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলন কিছুটা কমে আসাও স্বর্ণের দামে ইতিবাচক প্রভাব ফেলেছে।

এদিকে দেশের বাজারেও স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সোমবার (১৫ ডিসেম্বর) থেকে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে সর্বোচ্চ ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকায়।

বাজুস জানায়, সর্বশেষ শনিবার (১৩ ডিসেম্বর) প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৪৫৩ টাকা বাড়ানো হয়েছে। যদিও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে, তবুও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী—

২২ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা

২১ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা

১৮ ক্যারেট প্রতি ভরি: ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা

সনাতন পদ্ধতি প্রতি ভরি: ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park