1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ: নাহিদ ইসলাম

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, সামনের বাংলাদেশে আমাদের বিজয় আসবে।

নাহিদ বলেন, সাম্য, মানবিক মর্যাদার জন্য ১৯৭১ এ বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও সাম্য, মানবিক মর্যাদা পাইনি। উপরন্তু ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল।

তিনি আরও বলেন, যারা পতিত শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার, নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমাদেরকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারের ওপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত হবে না।

ভোট প্রসঙ্গে নাহিদ বলেন, এনসিপির প্রার্থী গণভোটের প্রার্থী হয়ে জনগণের কাছে যাবে। সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে। ভবিষ্যত মুখী রাজনীতির প্রত্যয়ে তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park