1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হাদিকে হত্যাচেষ্টাকারী ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী দাঁতভাঙ্গা কবির গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টাকারী ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী দাঁতভাঙ্গা কবির’কে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

১৫ ডিসেম্বর দিবাগত রাত একটায় র‍্যাব ১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১৫ ডিসেম্বট ভোর ৫টায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা এলাকায় অভিযান পরিচালনা করে ওসমান হাদি হত্যা চেষ্টাকারী ফয়সাল করিমের ঘনিষ্ট সহযোগী কবির ওরফে দাঁতভাঙ্গা কবিরকে (৩০) গ্রেফতার করা হয়েছে। দাঁত ভাঙা কবির পটুয়াখালী জেলার পটুয়াখালী থানার বড় বিঘা টিটকাটা গ্রামের মৃত মোজাফফর এর ছেলে।

বর্তমানে তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার আশ্বিনানগর এলাকায় বসবাস করতেন।

গত ১২ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় ‘ইনকিলাব মঞ্চের’ আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী শরিফ ওসমান বিন হাদি’কে একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল করে আসা দুই জন আততায়ীর এক জন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে হাদি মাথায় গুরতরভাবে আঘাতপ্রাপ্ত হন। আইন-শৃংখলা বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শুটার) এবং আলমগীর হোসেন (বাইক চালক)।

হাদি’র উপর হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১ তৎক্ষনাৎ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি টিম অভিযান চালিয়ে জেলার ফতুল্লা থানার পাগলা এলাকা থেকে ওসমান হাদি হত্যা চেষ্টাকারী ফয়সাল করিমের ঘনিষ্ট সহযোগী কবির ওরফে দাঁতভাঙ্গা কবিরকে গ্রেফতার করে।

র‍্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত অভিযুক্ত কবির (৩০) ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এর অন্যতম সহযোগী। বিভিন্ন মিডিয়াতে আসা সিসিটিভির ফুটেজে দেখা যায় আসামী কবির গত ০৪/১২/২৫ ইনকিলাব কালচারাল সেন্টারে ফয়সাল করিম মাসুদ এর সাথে বেশ কয়েকবার প্রবেশ করে। ঘটনার পরপরেই গ্রেফতার এড়ানোর লক্ষ্যে অভিযুক্ত কবির’সহ ফয়সাল ও আলমগীর গা ঢাকা দেয়।

গ্রেফতারকৃত কবির এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ঢাকার ডিএমপি, ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park