1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আইনজীবী আলিফ হত্যা: জজ আদালতে মামলা প্রেরণের আদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–১ এর ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক মামলাটি মহানগর দায়রা জজ আদালতে প্রেরণের আদেশ প্রদান করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই আদেশ প্রদানের সময় শহীদ আইনজীবী আলিফের পিতা ও মামলার বাদী জামাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

বাদির আইনজীবী এডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, নৃশংস ও চাঞ্চল্যকর আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গত ১ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। ১৫ আগস্ট শুনানি শেষে আদালত ওই চার্জশিট গ্রহণ করেন। চার্জশিটভুক্ত মোট ৩৯ জন আসামির মধ্যে ১৭ জন বর্তমানে পলাতক। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ক্রোকি ও হুলিয়া জারি করা হয়েছে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিম্ন আদালতের সকল আইনানুগ কার্যক্রম সম্পন্ন হওয়ায় মামলাটি বর্তমানে বিচার উপযোগী (Ready for Trial) অবস্থায় রয়েছে।

মামলার বাদী জামাল উদ্দিন জানান, এত গুরুত্বপূর্ণ ও জাতীয়ভাবে আলোচিত একটি মামলা হওয়া সত্ত্বেও এখনো দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত না আসায় জনমনে গভীর উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন করার স্বার্থে মামলাটি অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা আমাদের দাবি।

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সংঘটিত এই নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সারা দেশকে নাড়িয়ে দেয়।শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন-যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচার বিভাগের নিরাপত্তা এবং আইনের শাসনের মৌলিক ভিত্তিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

২০২৪ সালের ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে রাষ্ট্রদোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে চিন্ময় দাসের অনুসারীরা বিক্ষোভ শুরু করে এবং কারাগারে নিয়ে যেতে বাধা প্রধান করে। এসময় আদালত চত্বরে ভাংচুর চালায় চিন্ময় অনুসারীরা।

বিক্ষোভের একপর্যায়ে চট্টগ্রাম আদালতের অদূরে বিপরীতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park