1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮

  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

তুরস্ক সফর শেষে দেশে ফেরার পথে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদসহ অন্তত ৮ জন। রাজধানী আঙ্কারার কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লিবিয়া।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আটটা ৫২ মিনিটে আঙ্কারা থেকে ৭৪ কিলোমিটার দূরে হায়মানা জেলার কিসিক্কাভাক গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়। কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগে যান্ত্রিক ত্রুটির আশঙ্কায় জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন ফ্যালকন ফিফটি বিজনেস জেটের পাইলট। আঙ্কারার ইসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশ্যে উড্ডয়নের ৪০ মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়।

আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) লিবিয়ার স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে মর্মান্তিক এই দুর্ঘটনা হলো। ভাড়া করা বিমানটিতে তুরস্ক সফরে গিয়েছিলেন লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদ। বিমানটিতে তার সাথে ছিলেন লিবিয়ার স্থল বাহিনীর চিফ অব স্টাফ আল-ফিতৌরি ঘারিবিল, সামরিক নির্মাণ কর্তৃপক্ষের পরিচালক মাহমুদ আল-কাতাউই, সেনাপ্রধানের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাউই দিয়াব ও চিত্রগ্রাহক মোহাম্মদ ওমর মাহজুব।

এছাড়া, পাইলটসহ তিনজন ক্রু দুর্ঘটনায় নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে নাশকতার আশঙ্কা নাকচ করে যান্ত্রিক ত্রুটির দিকে ইঙ্গিত করেছে তুরস্কের চিফ প্রসিকিউটরের দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park