1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এভারকেয়ারের সামনে জনসমাগম, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন; এই খবরে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই হাসপাতাল এলাকায় ভিড় জমাতে শুরু করেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে এক নজর দেখার আশায় নানা বয়সী মানুষ সেখানে জড়ো হয়েছেন।

হাসপাতালের সামনের চিত্রে দেখা যায়, অনেক নেতাকর্মী দলীয় রঙের জার্সি পরে এসেছেন। কারও মাথায় ক্যাপ, কারও কপালে ব্যান্ড, হাতে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড। কেউ কেউ আবার বিএনপির লোগো সংবলিত ব্যাজ পরেছেন।

নেতাকর্মীদের ক্রমবর্ধমান উপস্থিতির কারণে হাসপাতালের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park