1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রাজধানী ছাড়ছেন বিএনপির নেতাকর্মীরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পর রাজধানী ছাড়তে শুরু করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে তারেক রহমানের বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পূর্বাচলের সংবর্ধনাস্থল থেকে ফিরে যেতে দেখা যায় তাদের।

জানা যায়, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দুদিন আগ থেকেই রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট সড়ক) এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোর থেকেই সংবর্ধনাস্থল ঘিরে ব্যাপক জনসমাগম দেখা যায়, যা সময়ের সঙ্গে সঙ্গে জনস্রোতে রূপ নেয়।

বিকাল ৪টার দিকে বাস থেকে নেমে সংবর্ধনা মঞ্চে ওঠেন তারেক রহমান। তিনি মঞ্চে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পূর্বাচলের পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। কুড়িল মোড়সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠের কাঠামোতে নির্মাণ করা হয় ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের একটি বিশাল মঞ্চ।

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে যুক্তরাজ্যের লন্ডনে যান তিনি। ওই বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের পর দেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে আর দেশে ফেরা হয়নি তার। একের পর এক মামলায় দীর্ঘদিন প্রবাসে অবস্থান করতে হলেও অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রিয় মাতৃভূমিতে ফিরলেন তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park